রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার

  • আপডেট সময় শুক্রবার, ২ এপ্রিল, ২০২১, ৮.১০ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্ক বনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চারজনকে আসামি করে তালতলী থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন, সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)। মামলার বিবরণে জানা যায়, বুধবার বিকেলে আমতলী থেকে তালতলীর সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্কটিতে ঘুরতে আসেন ভুক্তভোগী ও তার দুলাভাই। পরে তারা ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে টেংরাগিরি ইকো পার্কে যান।প্রবেশদ্বারের কিছুটা ভেতরে হরিণের বেষ্টনীর কাছাকাছি গেলে দুলাভাই একটি দোকান থেকে পানি নিতে যান দোকানে। এসময় চার বখাটে এসে মোটরসাইকেল চালককে বলে- ‘এখানে তোমরা প্রেম করতে এসেছো। এটা প্রেমের জায়গা নয়’। এরপর চালককে গাছের সঙ্গে বেঁধে মোবাইল ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। ভুক্তভোগীকে বনের ভেতরে নিয়ে সোহাগ ও হাসান ধর্ষণ করেন। আর মিজানুর ও জাহিদুল পাহারা দেন। পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগীর দুলাভাই বলেন, শ্যালিকাকে নিয়ে সোনাকাটা-টেংরাগিরি ইকোপার্কে ঘুরতে আসি। পরে এক ফাঁকে পানি নিতে যাই। এ সুযোগে স্থানীয় চারজন মোটরসাইকেল চালককে মারধর করে মোবাইল ছিনতাই করে। এরপর শ্যালিকাকে দুইজন ধর্ষণ করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি বাদী হয়ে চার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com