রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

মেট্রোরেলের ৬টি বগি মোংলা বন্দরে পৌঁছেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৭.৩২ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

জাপান থেকে মেট্রোরেলের ছয়টি বগি নিয়ে ছেড়ে আসা জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’ ৩০ মার্চ মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় মোংলা বন্দরের ৭ নম্বর ইয়ার্ড থেকে ইতোমধ্যে আমদানীকৃত বগিগুলো খালাসের কাজও শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাসহ বন্দরের ঊর্দ্ধতন কর্মকর্তা ও মেট্রোরেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

‘জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড তৈরি মেট্রোরেলের রেলওয়ে কারগুলো ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ এর আওতায় আমদানি করা হয়েছে বলে জানা যায়।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ এর প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বলেন, ২০২১-২০২২ সালের মধ্যে এই প্যাকেজের আরও ১৩৮টি রেলওয়ে কার মোংলা বন্দর দিয়ে আমদানী, ছাড়করণ ও পরিবহণ করা হবে।

তিনি আরো বলেন, মোংলা বন্দরে প্রথম চালানে আসা এই ছয়টি বগি খালাস শেষে নদী পথে ঢাকার তুরাগ নদীর তীরে অবস্থিত আমাদের নিজস্ব জেটিতে নেওয়া হবে। সেখান থেকে উত্তরায় আমাদের প্রকল্পের নির্ধারিত স্থানে নেওয়া হবে। আবহাওয়া ও করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এখন থেকে প্রতিমাসে একটি করে কোচের জন্য ছয়টি করে বগি মোংলা বন্দরে পৌঁছাবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, প্রথমবারের মতো মোংলা বন্দর দিয়ে দেশের মেট্রো রেলের রেলওয়ে কার এসেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিসহ মূল্যবান যন্ত্রাংশও মোংলা বন্দর দিয়ে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com