মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ান ছাত্রীর পার্স চুরির মামলার গ্রেফতার হওয়া ৩জনের প্রত্যেককে১দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ১১.৩১ পিএম
  • ৭১৭ বার পড়া হয়েছে

মালয়েশিয়ান ছাত্রীর পার্স চুরির মামলার ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনের প্রত্যেককে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।

ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) আশরাফউল্লাহ জানান, আটক তিনজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত প্রত্যেককে একদিনের রিমান্ড মঞ্জুর করে।

শনিবার (৭ ডিসেম্বর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১০ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাইন্যান্সিয়াল ক্রিমিনোলজি ২০১৯ অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া থেকে গত ৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন ইউনিভার্সিটি টেকনোলজি মারা এবং একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্রী ও রিসার্চ এসিস্ট্যান্ট সালওয়া বিনতে জুলকাফলিল (৩০)। এরপর তিনি শনিবার সকালে অনুষ্ঠিত কনফারেন্সে যোগ দেন। কিন্তু অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানস্থল থেকে তার ব্যক্তিগত পার্সটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ৭ ডিসেম্বর বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়।

এ ঘটনায় ৮ ডিসেম্বর বিকাল ৪.২০ টায় কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ খায়রুল আলম খান ওরফে আরিফ (৫৪), কালি শংকর মুন্সি (৪৯) ও মোঃ জাহাঙ্গীর আলম ওরফে সোবান (৫৫) নামের তিনজনকে গ্রেফতার করে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে বিদেশি শিক্ষার্থীর চুরি হওয়া ১টি পার্স, নগদ ১৬,৪০০ টাকা, ৫টি ডেবিট কার্ড, ১টি ক্রেডিট কার্ড, ১টি মালয়েশিয়ান আইসি কার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১৩টি ভিজিটিং কার্ড, ১টি টোল কার্ড ও ২টি হেলথ ইন্সুরেন্স কার্ড উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

এডিসি আশরাফউল্লাহ বলেন, আটককৃতরা জিজ্ঞাসাবাদে আরো একটি চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

তিনি জানান, চলতি বছরের ৩ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত পিডব্লিউডি এর সম্মেলন কেন্দ্র থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা চুরির অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা হয়। যার নম্বর ৬।

এডিসি আশরাফউল্লাহ জানান, তাদের কাছ থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং  দুটি ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com