শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

করোনা জনিত পরিস্থিতিতে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই

  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১১.০১ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

মহামারি করোনা জনিত উদ্ভূত পরিবর্তিত পরিস্থিতিতে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই।
সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এ তথ্য বাসস’কে জানিয়েছেন সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তিত পরিস্থিতে বিচারকবৃন্দ এবং আইনজীবীবৃন্দ ক্ষেত্রমত সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশনা সুপ্রিমকোর্ট এবং দেশের সকল অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।
বিচারক-আইনজীবীদের এ ড্রেস সংক্রান্ত বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোঃ বদরুল আলম ভুইঁয়া স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এর আগেও করোনা পরিস্থিতিতে গত বছরের জুলাই ও আগস্ট মাসে পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট/শেরওয়ানি ছাড়া বাকি পোষাক পরিধান করতে বলা হয়। তবে নভেম্বর মাসে শীত মৌসুমে সে সিদ্ধান্ত পরিবর্তন করে। এবার সেটি আবার পরিবর্তন করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com