সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০০ পিস ইয়াবাসহ ১ যাত্রী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ১০.২৮ পিএম
  • ৭৩২ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ আবুল কাশেম নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তার বিরুদ্ধে ৯ ডিসেম্বর, ২০১৯ বিকেল ৫টার দিকে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, আবুল কাশেম বিকেল পৌনে ৪টার সময় নভোএয়ারযোগে কক্সবাজার থেকে এ ইয়াবা নিয়ে ঢাকায় আসেন।

তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তায় সন্দেহজনক ঘোরাফেরা করার সময় আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা চ্যালেঞ্জ করেন। পরে পুলিশের হেফাজতে নিয়ে তাকে তল্লাশি ও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কাশেম পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে বিশেষ পদ্ধতিতে পায়ুপথ থেকে এই ইয়াবা বের করে আনা হয়।

বিমানবন্দর থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত কাশেম কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পাল্লানপাড়ার মৃত আলী আকবরের ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com