রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

১৩ বছরে প্রথম সিজার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ৯.০০ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির অস্ত্রোপচারের সূচনা হয়েছে। ২০০৮ সালে হাসপাতালটি প্রতিষ্ঠার পর সোমবার প্রথম এক প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে এক ছেলে শিশুর জম্ম হয়েছে। দীর্ঘদিন পর এ সেবাটি চালু হওয়ায় চিকিৎসক, নার্সসহ উপজেলাবাসীর মুখে হাসি ফুটেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার পৌর ৬নং ওয়ার্ডের সবুজগ্রাম এলাকার বাসিন্দা সুমন উদ্দিনের স্ত্রী হাসনা বেগম (২২) স্বাভাবিক প্রসবে জটিলতা দেখা দেয়। পরে সিজারের জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ওই প্রসূতির অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। প্রসূতির স্বামী সুমন উদ্দিন জানান, স্ত্রীর প্রসবে জটিলতার দেখা দেওয়ার কারণে বেসরকারি ক্লিনিকগুলো সিজারের কথা বলেছিল তাদের। কিন্তু আর্থিক সমস্যা থাকার ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাকে। সকলের আন্তরিকতায় সবকিছু ভালভাবে সম্পন্ন হয়েছে। আমার স্ত্রী ও নবজাতক সুস্থ্য আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশীষ মজুমদার জানান, সকলের সহযোগিতায় সফলভাবে এই প্রথম এ হাসপাতালে সিজার করা হয়েছে। এতে রোগীর আত্মীয়-স্বজন, চিকিৎসক, নার্স, এলাকাবাসীসহ সবাই খুশি। হাতের নাগালে এমন সেবা চালু হওয়ায় খুশি উপজেলার উপকূলীয় অঞ্চলের মানুষগুলো। জেলা সিভিল সার্জন ডাঃ মো.আব্দুল গফ্ফার বলেন, প্রশিক্ষিত চিকিৎসক-নার্সের মাধ্যমে সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে সিজারের সেবাটি পেয়ে ওই প্রসূতির পরিবার খুব খুশি। খুশি আমরাও এমন সেবাটি চালু করতে পেরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com