রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে উদাও !  

  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৪.১০ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষীপুরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে।
জানা গেছে, তোরাবগঞ্জ ইউনিয়নের নুরুল আমিনের ছেলে মুরাদের সাথে রামগতি উপজেলার চরসীতা গ্রামের আব্দুল মালিকের মেয়ে তাসনুর বেগমের সাথে প্রেম পরিণয় চলে দীর্ঘদিন ধরে।
পরবর্তীতে ২০২০ সালে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ের কাবিন রেজিস্ট্রি করা হয়। বিয়ের পর থেকে মুরাদ হোসেন প্রবাসী হওয়ার দরুন তার পরকীয়ায় জড়িয়ে পড়ে।
মোঃ ইয়াসিন নামের তিন বছরের ছেলে শিশুর শ্বশুরবাড়িতে রেখে তাসনুর বেগম গত ২ মার্চ ২০২১  ভোরে ফজরের নামাজের সময় শ্বশুরবাড়ি থেকে সোনার নেকলেস, চেইন, কানের দুল, হাতের বালা সহ ৬ ভরি ওজনের স্বর্ণের গয়না ও জমি কেনার জন্য গচ্ছিত তিন লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়।
এই নিয়ে শশুর নুরুল আমিন চারদিকে খোঁজা-খুঁজি করেও তার সন্ধান পাননি। এদিকে অসহায় শিশু বাচ্চাটির কান্না যেন থামছেই না। একে নিয়ে যন্ত্রনা পোহাচ্ছেন দাদি জাহেদা বেগম।
দীর্ঘদিন পরকীয়া প্রেমিকের সাথে থেকে গত পরশু তাসনুর বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শ্বশুর-শাশুড়ি ও প্রবাসী স্বামীকে বিবাদী করে যৌতুক মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানিয়েছেন এই মামলার সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও হয়রানি করার হীন উদ্দেশ্যে সৃজন করেছে তাছনুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com