রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

লক্ষ্মীপুরে শিশুধর্ষণ! চার মাসের অন্তঃসত্ত্বা

  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৩.৪৬ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে
 অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের চররমনীতে চৌদ্দ বছরের এক শিশু কন্যা একই এলাকার বখাটে দ্বারা ধর্ষিত হয়ে সাড়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটে। জেলা সদরের চররমণী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর আলী হাসান গ্রামের মোল্লা বাড়ির স্বপনের ছেলে শরীফ (১৯) পাশের বাড়ির শিশুকন্যা(১৪)কে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এতে ওই শিশুকন্যা সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা বলে মেডিকেল চেকআপে ধরা পড়ে। ভিকটিম শিশুকন্যা জানায় শরীফদের ঘরের ফ্রিজে রাখা মাছের জন্য গেলে শরীফ একলা ঘরে মুখ চেপে শিশুকন্যাকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
এ কথা কাউকে বলে দিলে শিশুকন্যাকে জানে মেরে ফেলার ভয় দেখায় শরীফ। এভাবে দীর্ঘদিন ধরে শিশু কন্যাকে ধর্ষণ করে আসছিল বলে ভিকটিম জানায়। এতে করে শিশু কন্যার শারীরিক পরিবর্তন দেখে তার মা গতকাল ডাক্তার দেখালে ডাক্তারী পরীক্ষায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে।
গতকাল সন্ধ্যার পরে বিষয়টি জানাজানি হলে শরীফ পালিয়ে যায়, তবে শরীফের মা শাহিনুর আক্তার শানু ঘটনাটি স্বীকার করে বলেন-‘ আমার ছেলে এমন কাজ করেছে এতে আমি লজ্জিত! আমার আর কি বলার আছে! এর কিছুক্ষণ বাদে সুযোগ বুঝে তিনিও পালিয়ে যান।
স্থানীয় কয়েকজন মুরুব্বী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন- শরীফ একটা দুশ্চরিত্র খারাপ প্রকৃতির ছেলে। সে যাকে তাকে মারধোর করতে উদ্যত হয়ে তেড়ে আসে। সে নারী লোভী বখাটে। ভিকটিম শিশুকন্যার বড় বোন বলেন-‘আমরা এখন কী করবো! আমাদের তো কেউ নেই, আমরা বড় গরিব মানুষ, অসহায় মানুষ। আমরা এর উপযুক্ত বিচার চাই।’ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য স্বপন বলেন-‘আমাকে এ ঘটনা কেউ জানায়নি, আপনার কাছে শুনেছি।
ঘটনাটি খুবই দুঃখজনক এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত।’ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ ছৈয়াল বলেন- ‘আমি লোক মারফৎ ঘটনাটি শুনেছি। তবে অভিভাবকের কেউ আমাকে বিষয়টি জানায় নি। ছেলেটা নাকি খুব খারাপ, তার শাস্তি হওয়া উচিত।’ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন এ বিষয়ে-‘কেউ এখনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com