শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মিয়ান্মারের রাস্তায় রাস্তায় আজ আবার বিক্ষোভ

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ১২.১৫ এএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

মিয়ান্মারে একদিনের নীরব প্রতিবাদের পর,গতকাল বৃহস্পতিবার বিক্ষোভকারিরা আবার পুরো দমে রাস্তায় নেমে গিয়ে সামরিক হুন্তার বিরুদ্ধে তাদের বিক্ষোভ অব্যাহত রাখছে। কয়েকটি শহরে বিক্ষোভকারিদের ছত্রভঙ্গ করতে সৈন্যদের শক্তি প্রয়োগের কিছু বিক্ষিপ্ত খবর পাওয়া যাচ্ছে।

যে সব প্রতিবাদী লোকজন দেশের বিভিন্ন স্থানে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভে নিহতদের স্মরণ করছিল, সৈন্যরা তাদের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হয় এবং খবর পাওয়া গেছে যে এতে অন্তত একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গতবুধবার গণতন্ত্রপন্থি সক্রিয়বাদীরা জনগণকে সব ধরণের কাজ কর্ম পরিহার করে বাড়িতে থাকতে বলেন ।

সামরিক বাহিনী যে প্রতিদিনকার বিক্ষোভের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়ে থাকে সেটাকে এড়ানোর জন্যই এই কৌশল গ্রহণ করা হয় ।

Assistance Association for Political Prisoners বা AAPP বলে পরিচিত সেখানকার স্থানীয় সক্রিয়বাদী গোষ্ঠিটি বলছে এই সামরিক বাহিনী তাদের অভিযানে কমপক্ষে ২৮৬ জনকে হত্যা করেছে। এমনকী সাত বছরের একটি মেয়েও এই অভিযানের সময় মঙ্গলবার নিহত হয়। AAPP বলছে যে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৯০০ ‘র ও বেশি লোককে গ্রেপ্তার এবং আটক করা হয়েছে।

তবে গতকাল বাহ্যত শুভ ইচ্ছা প্রকাশের অংশ হিসেবে প্রধান শহর ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে ৬০০ জন প্রতিবাদকারিকে মুক্তি দেয়া হয়। জাতিসংঘের মহসচিবের মুখপাত্র ফারহান হক সামরিক হুন্তাকে সর্বাধিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিশেষত সেখানে যখন ২৭ শে মার্চ সশস্ত্র বাহিনী দিবস পালন করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com