মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ভারতের সাথে আমাদের শুধু আত্মার নয়, রক্তেরও সম্পর্ক : মাহবুব উল আলম হানিফ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ৯.০৮ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ভারতের সাথে আমাদের শুধু আত্মার নয়, রক্তেরও সম্পর্ক।
তিনি বলেন, ভারত মুক্তযুদ্ধকালীন সময়ে ১ কোটি ২০ লাখ নিরস্ত্র বাঙালিকে আশ্রয় দিয়েছিল। শুধু তাই নয় তারা এসব মানুষের আহার যুগিয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সৈন্যরা এসে যুদ্ধ করে দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা রেখেছিল। তাদের বহু সৈন্য এখানে প্রাণ হারিয়েছিল তাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হয়েছিল।
হানিফ আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে।
মাহবুব উল আলম হানিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কটুক্তি করা, তার আগমন ঠেকানো; এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর পাকিস্তানের যে প্রেতাত্মারা ধর্মের দোহাই দিয়ে অর্ধশিক্ষিত ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে এই বাংলাদেশে অবস্থান তৈরি করেছিল, আজকে তারাই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। কিন্তু সোনার বাংলা গড়তে হলে ধর্মীয় অপশক্তিকে চিরতরে নির্মূল করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য থাকবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় বর্ধিত সভায় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com