রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং দু’দিনের সরকারি সফরে ঢাকায়

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ১.৪৯ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং দু’দিনের সরকারি সফরে আজ সকালে এখানে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ভুটানের রাজার বিশেষ প্রতিনিধি হিসেবে ডা. লোটে শেরিং বাংলাদেশ সফরে আসেন।
ভুটানের প্রধানমন্ত্রীর পাশাপাশি তার সফর সঙ্গীদের নিয়ে ভুটানিজ এয়ারলাইন্স ড্রাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট আজ সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশে ১০ দিনব্যাপী স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে আসা বিশ্ব নেতাদের মধ্যে চতুর্থ হলেন ভুটানের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের তোড়া দিয়ে বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় রাষ্ট্রীয় অতিথিকে স্বাগত জানাতে ২১ বার গান স্যালুট দেয়া হয়।
বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল ভূটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং অস্থায়ীভাবে বানানো মঞ্চে অবস্থান করে রাষ্ট্রীয় সম্মান উপভোগ করেন। এ সময় সংশ্লিষ্ট দেশের জাতীয় সংঙ্গীত বাজানো হয়।
রাষ্ট্রীয় অতিথি প্যারেড পরিদর্শন করেন। এর পরপরই উভয় দেশের প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের পরস্পরকে পরিচয় করে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ মন্ত্রি পরিষদ সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও তিনবাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com