কলোরাডোর একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ অফিসার সহ একাধিক লোক মারা গেছেন। ঘটনার পর একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় কতৃপক্ষ সংবাদ সম্মেলনে বলেন আটক সন্দেহভাজনকে চিকিত্সা দেয়া হচ্ছে, তবে কত লোক নিহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
বোল্ডার কাউন্টি জেলা অ্যাটর্নি মাইকেল ডগের্টি বলেছেন কর্তৃপক্ষ জানেন যে কতজন মানুষ মারা গেছেন, তবে প্রকাশ করছেন না কারণ ক্ষতিগ্রস্থদের পরিবারকে অবহিত করা প্রয়োজন।