সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেড়শ বছরের পুরনো চলাচলের রাস্তা ব্যক্তি মালিকানা দাবি

  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১, ৮.৫৫ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি দেড়শ বছরের পুরনো রাস্তা ব্যক্তি মালিকানা দাবি করে আউলি বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। লক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের আইন উদ্দিন বেপারী বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধের ঘটনা ঘটে।

স্থানীয় মাঝি বাড়ীর মোহাম্মদ শহীদ, মৃত ইব্রাহিমের ছেলে মোতালেব রাস্তার জমিন তাদের ব্যক্তি মালিকানা দাবি করে সিমেন্টের পিলার, কাঁটাতারের বেষ্টনী দিয়ে ও কলা গাছ রোপন করে বন্ধ করে দেয়।

এতে করে আইন উদ্দিন বেপারী বাড়িতে প্রায় দেড় শতাধিক পরিবার ও অন্যান্য নতুন বাড়ি সহ প্রায় ৬ শতাধিক জনতার চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। স্কুল-কলেজ-মাদ্রাসাতে আসা যাওয়া করতে শিক্ষার্থীদের যেমন কষ্ট হয় তেমনি বৃদ্ধ মুরুব্বীরা নামাজ পড়তে মসজিদে যেতে কষ্ট হয়। এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে আউলি বেড়া তুলে চলাচলের রাস্তা খুলে দেয়া হোক।

অভিযুক্ত মোতালেব বলেন-‘আমার জমিতে আমি আওলি বেড়া দিয়েছি, তাদের চলাচলের জন্য কি আমি জমির সাইজ নষ্ট করব? তারা উত্তর পাশ দিয়ে হাঁটা চলা করুক। স্থানীয় চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন-‘আমি ঘটনাটি শুনেছি। যে আউলি বেড়া দিয়েছে তাকে বলেছি তা খুলে দিতে। জমি যদি পাওনা থাকে তা মাপজোক করে দেখা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com