সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত

  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১, ১২.৫৯ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কভিড ১৯ এর টীকা নেবার দু দিন পর এই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ফায়সাল সুলতান  এ খবর নিশ্চিত করেন যে, খান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি টুইটারে লেখেন, ৬৭ বছর বয়সী এই পাকিস্তানি নেতা বাড়িতে নিজেকে আলাদা করে রেখেছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই ভিডিও ছাড়া হয় যে, তিনি গোটা দেশে টীকা গ্রহণকে উৎসাহিত করতে চীনা টীকা সাইনোফার্মের প্রথম ডোজ গ্রহণ করছেন। সেই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে আবেদন জানিয়েছিলেন যে, কভিড ১৯ এর সংক্রমণ রোধে গোটা দেশকে নিশ্চিত করতে হবে য, তারা নিরাপদ থাকার সব নিয়ম মেনে চলছে।

কর্মকর্তারা বলছেন যে, দক্ষিণ এশিয়ার এ দেশটিতে বিপুল সংখ্যক লোক টীকা নেওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত। সে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে ব্যাখ্যা করেছে যে, করোনাভাইরাসে সংক্রমিত হবার সময়ে ইমরান খানের টীকা গ্রহণ সম্পুর্ণ হয়নি। তিনি মাত্র দু দিন আগে এই টীকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন এবং এতো অল্প সময়ে কোন টীকাই কার্যকর হয় না।

প্রধানমন্ত্রীর দপ্তরের সুত্রগুলো  জানিয়েছে যে ইমরান খানের সংক্রমণের খবরের পর তাঁর ঘনিষ্ঠ সাহচর্যের যাঁরা এসেছিলেন তাঁরা সকলেই কভিড ১৯ ‘এর পরীক্ষার জন্য হাসপাতালে ছুটেছেন। বাইশ লক্ষ লোক অধ্যূষিত পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমণের তীব্রতা দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com