সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পাবনার আটঘরিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৫জন আটক

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ৯.১৫ এএম
  • ৭৬৭ বার পড়া হয়েছে

পাবনার আটঘরিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার হারুল পাড়ার সিধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন মতিউর রহমান, মো. জিয়া, মো. দুলাল, মো. সিরাজ ও রবিউল ইসলাম। তারা সকলে উপজেলার মাজপাড়া ইউনিয়নের সিধাই গ্রামের বাসিন্দা।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুল পাড়ার সিধাইয়ে এলজিইডির পাকা সড়কের কাজ চলছে। এই কাজের জন্য আটক ব্যক্তিরা ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে ওই ঠিকাদার বিষয়টি থানায় জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নগদ ২০ হাজার টাকাসহ তাদের হাতেনাতে আটক করে পুলিশ।

আটকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com