মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁও রুহিয়ার ভেলারহাট আশ্রায়ন কেন্দ্রের পাশে ৭৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার !

  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১, ৬.০৫ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে
 মোঃমনসুর আলী, রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৭৫ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন কেন্দ্রের পাশে লেউটি হাড়ি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লেউটি হাড়ি পুকুর খনন কাজ শেষে শ্রমিকরা চলে যান। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুর পাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মুর্তিটি উদ্ধার করে।
আখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদুল হক জানান, সন্ধ্যার দিকে ভেলারহাট আশ্রায়ন কেন্দ্রের পাশে লেউটি হাড়ি পুকুরে কষ্টি পাথরের মূর্তি পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ঘটনার সত্যতা পেয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করি।পরে পুলিশ এসে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, রুহিয়া থানার ভেলারহাট সরকারি আশ্রায়ন প্রকল্পের পাশে লেউটি হাড়ি পুকুরে স্কেবেটর দিয়ে পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়।
পরে স্থানীয়রা পুলিশে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। মুর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি হবে, তবে এটি কষ্টিপাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com