মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ আগামী ৮ এপ্রিল ঘোষণা করবে সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ৪৮৩.৪৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ভারতের মহারাষ্ট্রে এক দিনে প্রায় ২৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ৯.৫৭ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

করোনা ভারতে আসার পর কোনও রাজ্যে কখনওই সংক্রমণ এক দিনে প্রায় ২৬ হাজারের ঘরে পৌঁছয়নি। মহারাষ্ট্রে যা গত ২৪ ঘণ্টায় দেখা গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত মোট ২৫ হাজার ৮৩৩ জন। এই একই সময়ের মধ্যে সে রাজ্যে ৫৮ জনের মৃত্যুর খবর মিলেছে। গতকাল বৃহস্পতিবার এর প্রকাশিত রিপোর্টে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজারের কিছু বেশি, কিন্তু শুক্রবার সেই সংখ্যা এক লাফে ২৫ হাজার ছাড়িয়ে গেল। শুধু মুম্বইয়েই এক দিনে আক্রান্ত ৫ হাজারের বেশি। করোনার দ্বিতীয় তরঙ্গে নাজেহাল বাণিজ্যনগরী মুম্বই তথা মহারাষ্ট্র।ফলে শুক্রবারের হিসাব অনুসারে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ১৪ হাজার ৩৩১।এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ২৮২। শেষ ২৪ ঘণ্টার সারা দেশে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭২৬ জন। যার অর্ধেকের বেশি, অর্থাৎ ২৫ হাজারের বেশি রয়েছেন মহারাষ্ট্রে। দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৩৮৩ জনের। দেশে ২৪ ঘণ্টায় ১৫৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দেশে ১ লক্ষ ৫৯ হাজার ৩৭০। দেশের মোট মৃত্যুর প্রায় ৪৬ শতাংশই মহারাষ্ট্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com