নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সংখ্যালঘু নির্যাতনরোধে দুর্নীতি থামান, তা না হলে দুর্নীতির রোষানল থেকে ছড়িয়ে পড়া সংখ্যালঘু নির্যাতনে পুড়ে যাবে বাংলাদেশ।
প্রেসিডিয়াম মেম্বার প্রকৌশলী লিলি চৌধুরীর সভাপতিত্বে এতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান নায়লা ইসলাম, সদস্য রাকিব হাসান শাওন, স্বপন দত্ত, রিয়াজ সিকদার, হাবিবাহ নাসরীন প্রমুখ বক্তব্য রাখেন।