সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেছে সবুজবাগ প্রেস ক্লাব

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ২.২৭ পিএম
  • ৪২৯ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেছে সবুজবাগ প্রেস ক্লাব। বুধবার রাতে সবুজবাগ প্রেস ক্লাবের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি জাহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাসুদ হাসান শামীম, সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা শমসের, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, হাসমত আবুল উলাহ আবু, মনির হোসেন, বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে সবুজবাগ প্রেসক্লাবের সহ সভাপতি মামুনুর রহমান খান, সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আল মাহফুজ, সহ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান সুমন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মাসুদ, প্রচার সম্পাদক মো. বাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুস প্রধান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল আহমেদ, নির্বাহী সদস্য কে এম তানজীদ ইমাম, মাহমুদুল হাসান সুজন, নাজমুল ইসলাম শান্তু, কাইয়ুম হোসেন,মাইন উদ্দিন সহ অন্নান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com