মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেডিকেল অফিসারের বিরুদ্ধে জাতির পিতার জন্ম শত বার্ষিকী অবমাননা অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ২.১৭ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।   ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃজ্যোতিষ চন্দ্র শর্ম্মা জয়ের বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে ও ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী জাতীয় শিশু দিবস অবমাননা করার অভিযোগ পাওয়া গেছে সরেজমিনে।

গত ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সকল সরকারি,আধা সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি ভাবে নির্দেশ থাকলে ও ৫ নং সৈয়দপুর ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃজ্যোতিষ চন্দ্র শর্ম্মা(জয়)জাতীয় পতাকা উত্তোলন করেননি।বরঞ্চ ডাঃজ্যোতিষ শর্ম্মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস কে অবমাননা কর কথা বলেন।

এছাড়া ও অফিস নিয়মিত না আসার অভিযোগ রয়েছে ঐ ইউনিয়নের একাধিক বাসিন্দাদের।এই অনিয়মের জন্য সেবা বঞ্চিত হয়েছেন একাধিক ব্যাক্তি।১৭ই মার্চ বিষয় টি টিএইচও কে জানালে তিনি ডাঃজ্যোতিষকে ৫ নং সৈয়দপুর ক্লিনিকে গিয়ে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিলেও ডাঃ জ্যোতিষ সেখানে এসে জাতীয় পতাকা উত্তোলন না করে নিজের ব্যাক্তি গত আমোদ ফুর্তিতে ব্যাস্ত থাকেন।

এবিষয়ে ৫ নং সৈয়দপুর ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি অফিসার ডাঃজ্যোতিষ চন্দ্র শর্ম্মার সাংবাদিকের কথা হলে তিনি সাংবাদিক কে জানান,আমি এখন পীরগঞ্জে বাসায় আছি, আমি সরকারি ভাবে কোন নির্দেশ পাইনি তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ও করিনি।পরবর্তীতে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃমোঃআব্দুল জব্বারের সাথে সাংবাদিকের কথা হলে তিনি সাংবাদিক কে বলেন,আমি ডাঃজ্যোতিষ কে ৫ নং সৈয়দপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে বলেছি।

যদি সে না যায় তাহলে বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত বিষয়ে সাংবাদিক মাহফুজুর রহমান বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস অবমাননা করায় ডাঃজ্যোতিষ চন্দ্র শর্ম্মার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com