মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কুমিল্লা বিশ্ববিদ্যাল’র পাহাড়ে অগ্নিকাণ্ড

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ২.১১ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি// কুমিল্লা বিশ্ববিদ্যাল’র (কুবি) পাহাড়ে আবারো আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের একটি পাহাড়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানতে পারেননি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরেজমিন ঘুরে দেখা যায়,পাহাড়ের উপরে আগুনে পুড়ছে গাছ-পালা। আগুন ছড়িয়ে পড়ছে পাহাড়ের বিভিন্ন অংশে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিয়ন্ত্রণে আনে।করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম।তাছাড়া বহিরাগত মাদক সেবী ও বিভিন্ন মানুষ যাতায়াত করে। কে বা কারা আগুন লাগিয়েছে তা জানতে পারেনি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের নির্মাণ কাজে নিয়োজিত প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক জানান, পাহাড়ের উপরের দিক থেকে হঠাৎ চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে সে বিষয়ে তারা জানেন না বলে জানান।

এর আগেও গত বছরের ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের একটি পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছিল। পাহাড়ে আগুন লাগার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,পাহাড়গুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য।

বহিরাগতরা পাহাড় পুড়িয়ে সৌন্দর্য নষ্ট করছে। আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন পাহাড়ের বিষয়ে দায়িত্বশীল হয়ে কঠোর ব্যবস্থা নিবে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, রাত ৮: ৪৫ মিনিটে মোঠো ফোনে জানান-কে বা কারা আগুন লাগিয়েছে সেটি বলতে পারব না। আগুন লাগার কথা শুনে আমরা তাড়াতাড়ি তা নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com