মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গৌরীপুর পৌর আওয়ামীলীগরে উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মর্বাষকিী ও জাতীয় শশিু দবিস পালতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১২.০৯ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস (জেলা প্রতিনিধি): ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে কর্মসূচীতে অংশগ্রহন করেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ্ রফিকুল ইসলাম দিপু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা আবু কাউছার চৌধুরী রন্টি, জেলা পরিষদ সদস্য এইচ.এম খায়রুল বাসার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানা,পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, বিভিন্ন ওয়ার্ডের পৌর আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

এছাড়াও গৌরীপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। পৌর মেয়রের নেতৃত্বে এসময় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com