রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

নওগাঁ পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১১.৫৩ এএম
  • ২২৭ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলাপ্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কালো পাথরের ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর সংস্কার খনন কাজ চলছিল। সেখানকার কাজের লোকজন চলে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি মূর্তি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

ওসি আরো বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করেন। মূর্তিটির ওজন আনুমানিক ৩৮ কেজি। তবে মূর্তিটি কি পাথরের তা যাচাই-বাছাইয়ের পর বলা যাবে বলে জানিয়েছেন ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com