মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের বাড়ী থেকে প্রাচীন মুদ্রা উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১০.৪৭ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টার:ঠাকুরগাঁওয়ে এক স্কুলশিক্ষকের বাড়ি সংস্কার করতে গিয়ে মাটির নিচ থেকে কলসিতে ১৪৩টি প্রাচীন মুদ্রা পাওয়া গেছে।আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব চন্দ্র বর্মনের বাড়ি থেকে এসব মুদ্রা পাওয়া যায়। তবে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামে ওই শিক্ষকের বাড়ি থেকে এসব মুদ্রা উদ্ধার করে পুলিশ,  জানিয়েছেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়।

ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, মনে হচ্ছে মুদ্রাগুলো দস্তা, ধাতব ও রূপা মিশ্রিত। ফারসি ও ইংরেজি লেখা রয়েছে মুদ্রার পিঠে।উদ্ধার করা মুদ্রা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া হবে বলেন ওসি।

এলাকাবাসীর বরাতে ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের বাড়ির বাথরুমের স্ল্যাব বসানোর জন্য মাটি খনন করছিলেন কয়েকজন শ্রমিক।

খননের এক পর্যায়ে ঢাকনাযুক্ত একটি পিতলের কলস পান তারা। শ্রমিক মহেন্দ্র চন্দ্র বর্মন ওই কলস খুলে ভেতরে মুদ্রা দেখতে পান।পরে মুদ্রা ভরা পিতলের কলসটি স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের কাছে হস্তান্তর করেন শ্রমিকরা। শ্রমিক মহেন্দ্র সংবাদ সারাক্ষণ ডটকমকে বলেন, মাটি খননের সময় ঢাকনাযুক্ত পিতলের কলসটি পাওয়া যায়। কলসের ভেতর অনেকগুলো প্রাচীণ মুদ্রা ছিল। সেটি স্কুলশিক্ষকের কাছে দেওয়া হয়েছে।“কলসটির ওজন কমপক্ষে ৩ থেকে ৪ কেজি ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com