শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন বাংলাদেশে সক্রিয়

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ১২.৩৮ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

স্বাস্থ্য কর্মকর্তারা স্বীকার করেছেন, যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন বাংলাদেশে সক্রিয়। এ পর্যন্ত ১০ জনের শরীরে এটা শনাক্ত হয়েছে।

রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানিয়েছেন, জিনোম সিকোয়েন্সিং-এর মাধ্যমে এটা শনাক্ত করা সম্ভব হয়েছে। এই যখন অবস্থা, তখন হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৭৩ জন আক্রান্ত হয়েছেন। যা গত তিন মাসে সর্বোচ্চ শনাক্ত। মৃত্যুও বেড়েছে উদ্বেগজনক হারে। ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এর ফলে আতঙ্ক চারদিকে। বৃটিশ স্ট্রেইনের কারণে সংক্রমণ বাড়ছে, এই মতের সঙ্গে একমত নন অধ্যাপক তাহমিনা শিরিন। তার মতে, এটা কারণ নাও হতে পারে।

আরও গবেষণা ছাড়া চটজলদি কোনো মন্তব্য করা ঠিক হবে না। অনেক বিশেষজ্ঞ মনে করেন, হঠাৎ করে যেভাবে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে তার পেছনে নিশ্চয়ই বিশেষ কোনো কারণ রয়েছে। যুক্তরাজ্যের নয়া স্ট্রেইন দ্রুত সংক্রমণ ছড়াতে পারে এই আশঙ্কা আগেই করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া এক তথ্য অনুযায়ী, ৮৩টি দেশে যুক্তরাজ্যের নতুন স্ট্রেইন ধরা পড়েছে। স্বাস্থ্য বিজ্ঞানীরা ইতিমধ্যেই মত দিয়েছেন, নতুন স্ট্রেইনটি শতকরা ৭০ শতাংশ পর্যন্ত মারাত্মক হতে পারে। সার্বিক পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, মানুষের বেপরোয়া আচরণ বন্ধ না হলে বিপদজনক পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি জানিয়েছেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাস্ক পরা নিশ্চিত করা হবে। জরিমানার নির্দেশনাও দেয়া হয়েছে। সব জেলা প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

ওদিকে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, রোজা রেখে টিকা গ্রহণ করা যাবে। এ সম্পর্কিত বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশন বলেছে, করোনা ভাইরাসের টিকা মাংশপেশিতে গ্রহণ করা হয়। এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলীতে প্রবেশ করে না। তাই রোজাদার ব্যক্তি টিকা নিলে রোজা ভাঙবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com