এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা)প্রতিনিধি:কুমিল্লার বরুড়ায় ১৫ই মার্চ সকাল ৮টায় উপজেলার পয়েলগাছা হাটাপুকুরিয়া গ্রামের নুরু মেম্বারের বাড়ির আপন ভাতিজার হাতে খুন হয়েছেন চাচী। ১৪ ই মার্চ উপজেলার আদ্রা ইউনিয়নের আপন ভাতিজার হাতে চাচা শাহাজাহান হত্যার এক দিন পর ফের আবারও উপজেলায় ঘটলো আপন ভাতিজার হাতে চাচী খুনের ঘটনা।
উপজেলার হাটাপুকুরিয়া গ্রামের আঃ করিমের ছেলে শাহাজাহান (২৫) সোমবার সকালে পারিবারিক কলহের জেরে পাথরের পুতার আঘাতে খুন হন আপন চাচী জমিলা বেগম। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে হাটাপুকুরিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে শাহজাহান বাড়িতে এসে পারবারিক বিষয়ে চেচামেচি শুরু করে। একপর্যায়ে তার চাচী জমিলা বেগম (৫০) তাকে কিছু বিষয় জিজ্ঞাসা করলে শাহজাহান উত্তেজিত হয়ে ঘর থেকে পুতা এনে চাচীর মাথায় আঘাত করলে, ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। খুন হওয়া জমিলা বেগম একই গ্রামের তোরাব আলীর স্ত্রী।
বরুড়া থানা ওসি ইকবাল বাহার জানান, ঘাতক শাহজাহান কে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ’র মর্গে পাঠানো হয়েছে এবং বিকাল সাড়ে চার টায় এস আই আনিছুর রহমান বলেন- ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।