সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

কুমিল্লায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১, ২.৫৯ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা)প্রতিনিধি:  কুমিল্লার বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের আদ্রা গ্রামে শনিবার রাতে (১৪মার্চ) ভাতিজা শরিফ হোসেনের নেতৃত্বে চাচা শাহজাহান কে রাত ১টায় ঘর থেকে বের করে এনে মারধর করেন।

শরিফের সঙ্গি হোন তার ভাই মাসুদ সহ পরিবারের সদস্যরা। স্থানীয় সৃত্রে জানা যায় শনিবার রাতে শরিফের পরিবার মাহফিল থেকে এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা শাহাজাহানকে মারধর করে ও চুরিঘাত করলে শাহাজাহান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে প্রাথমিক জিগাসাবাদের জন্য, মৃত আয়ুব আলীর ছেলে সোলেমান (৬০) তার ছেলে মোঃ শরীফ (৩৫) ও মোঃ মাসুদ(৩০)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

একই গ্রামের নিহতের বোন নূরজাহানের জামাই মোঃ আব্দুল জাব্বার বলেন- পূর্ব পরিকল্পনা করে সোলেমান’র পরিবার ও তার সন্তানেরা রাতে শাহাজাহানকে হত্যা করেছে। ওই বিষয়ে বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান আঃ করিম বলেন, ঘটনা সত্যতা পাওয়া গেছে।

তবে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওউ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, খবর পেশে ঘটনা স্থলে হাজির হয়ে সোলেমানসহ তার দুই ছেলেকে প্রাথমিক জিগাসাবাদের জন্য থানায় নিয়ে আসি এবং লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই রিপোর্ট লিখা পর্যন্ত রবিবার দুপুর ১২: ৪০ মিনিটে শাহাজাহান’র স্ত্রী আয়শা বেগম ও তার পরিবারের পক্ষে হত্যা মামলা করার প্রক্রিয়াধীন আছে বলে জানান থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com