সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক আহত!

  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১, ৮.৪৯ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জাতীয় পার্টির অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গোলাগুলির মাঝে ইটপাটকেলে আহত হয়েছেন দৈনিক স্বাধীনমত পত্রিকার জেলা প্রতিনিধি জিহাদ হোসেন। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় একটি চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় গোলাগুলির তোপে পড়ে সে আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন।

বর্তমানে সে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ইটের আঘাত রয়েছে। এ ঘটনায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে কেন্দ্রের সভাপতি অ আ আবীর আকাশ এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন ‘গণতন্ত্র হত্যা করার উদ্দেশ্যে সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে । তাদের টুঁটি চেপে ধরা হচ্ছে।

সাংবাদিক যেন সত্য প্রকাশ করতে না পারে।’ প্রতিনিয়ত রাজনৈতিক কালো থাবায় সাংবাদিকরা আহত হচ্ছেন কোথাও গুলিবিদ্ধ হচ্ছে, পঙ্গুত্ববরণ করছেন এবং মারা যাচ্ছেন। এ থেকে পরিত্রান খুব বেশি জরুরী হয়ে পড়েছে। সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারের পক্ষ থেকে আইন প্রণয়নেরও দাবি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com