শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

পাপুলের শূন্য আসনে উপ নির্বাচন এড. নয়ন নৌকার মাঝি

  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১, ৮.৪৬ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলিয় মনোনয়ন পেয়েছেন এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক।

আগামী ১১ এপ্রিল এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কাল শনিবার আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ তথ্য জানায়। এ বিষয়ে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি।’

তিনি বলেন, ‘আশা করছি লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সাধারণ মানুষ আমাকে সংসদ সদস্য পদে নির্বাচিত করে আধুনিক রায়পুর গড়ার সুযোগ করে দেবে।’ তফসিল অনুযায়ী, লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই মার্চ ১৯, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ এবং ভোট গ্রহণ ১১ এপ্রিল।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এই উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ, এ আসনে একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল।

গত ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত পাপুলকে কারাদণ্ডে দণ্ডিত করায় তার (লক্ষ্মীপুর-২) আসনটি গত ২২ ফেব্রুয়ারি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য ঘোষণা গেজেট নির্বাচন কমিশনেও পাঠানো হয়। এরপর ইসি উপ-নির্বাচনের তফসিল দেয় গত ৩ মার্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com