মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ আগামী ৮ এপ্রিল ঘোষণা করবে সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল

কোভিড চিকিৎসায় রেমডিসিভিরের অনুমোদন দিল মেক্সিকো

  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১, ৩.২৬ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

মেক্সিকো শুক্রবার কোভিড-১৯ রোগিদের চিকিৎসায় জরুরি ব্যবহারের জন্য ভাইরাস নাশক ঔষধ রেমডিসিভিরের অনুমোদন দিয়েছে। ল্যাটিন আমেরিকার এ দেশ মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। খবর এএফপি’র।
মেক্সিকোর ঔষধ নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস জানায়, করোনাভাইরাসের আক্রান্তের প্রথম ধাপ চলাকালে কেবলমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারা এ ঔষধ ব্যবহারের অনুমোদন দিয়েছে।
এই অনুমোদনের মধ্যদিয়ে মেক্সিকো করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহারের জন্য এ ঔষধ অনুমোদন দেয়া যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপান এবং ইউরোপীয় কমিশনসহ অন্যান্য দেশের সাথে যুক্ত হলো।
মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিডের তৈরি করা রেমডিসিভির প্রথম ঔষধ যা কোভিড-১৯ রোগে আক্রান্ত কিছু রোগির সেরে ওঠার ক্ষেত্রে তুলনামূলকভাবে সময় কম নিতে দেখা গেছে।
কিন্তু মৃত্যু হার হ্রাসের ক্ষেত্রে এর কার্যকারিতা প্রমাণিত হয়নি।
গত অক্টোবরে বিশ্বস্বাস্থ্য সংস্থার সহযোগিতায় চালানো জরিপে বলা হয়, এ ঔষধ ব্যবহার করে কোভিড-১৯ রোগে মৃত্যু হ্রাসের ক্ষেত্রে কোন প্রভাব লক্ষ্য করা যায়নি।
মেক্স্রিকোতে এ পর্যন্ত করোনাভাইরাসে ১ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এদিক থেকে দেশটি বিশ্বে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com