গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টার:ঠাকুরগাঁও জেলার বিভিন্ন মন্দির শিব মন্দিরে চলছে মহাশিব রাত্রি ও শিব পুজা।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোরক্ষ নাথ মুন্দিরে ১২ মার্চ রাত্রি জাগরণের জন্য বিভিন্ন এলাকা উপস্থিত হয়েছেন সাধু সম্প্রদায়ের লোকজন ও পীরগঞ্জ উপজেলার সিন্দাগড় গ্রামে,শিবপুর গ্রামে,জনগাঁও গ্রামে,কাতিহার শিব মন্দিরে চলছে মহাশিব রাত্রি জাগরণ ও শিব পুজা।

জানা যায়,হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র সর্ব সিদ্ধিদাতা ভগবান শিবের আরাধনা প্রতি বছরের ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা শিব চতুর্দশী ও মহা শিব রাত্রী জাগরণ,পূজা অর্চনা করে থাকেন।এবারে চলছে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জের মন্দিরে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার ধনপতি রায় সাংবাদিক কে জানান আমরা প্রতি বছরে এই রাত জাগরণ করি। এবং আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রিত করে খাওয়াই।