মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

 সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন শুরু

  • আপডেট সময় বুধবার, ১০ মার্চ, ২০২১, ১.১৭ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২১-২০২২ সেশনে দুই দিনব্যাপী নির্বাচন শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ ভোট গ্রহণ শুরু হয়।
এ নির্বাচন আজ বুধবার ও কাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে মাঝখানে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘণ্টার বিরতি থাকবে।
১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ৫১ জন। আর ভোটার রয়েছেন সাত হাজার ৭২১ জন আইনজীবী।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন-সভাপতি পদে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, দুই সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা ও মো. আলী আজম, সম্পাদক আবদুল আলীম মিয়া জুয়েল, কোষাধ্যক্ষ ড. মো. ইকবাল করিম, দুই সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি ও নুরে আলম উজ্জ্বল।
সদস্য পদে মিন্টু কুমার মন্ডল, ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মো. সানোয়ার হোসেন, এবিএম শিবলী সালেকীন, মো. সিরাজুল হক, মহিউদ্দিন আহমেদ ও মাহফুজুর রহমান রোমান।
বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মো. ফজলুর রহমান, দুই সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, সম্পাদক ব্যারিষ্টার মো. রুহুল কুদ্দুস (কাজল), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব, দুই সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী।
সদস্য পদে প্রার্থী হয়েছেন মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থন না পেয়ে প্রার্থী হয়েছেন কয়েকজন আইনজীবী। তারা হলেন সভাপতি পদে ওয়ালিউর রহমান খান, সহ-সভাপতি নাহিদ সুলতানা ও সাবিনা ইয়াসমিন লিপি, সম্পাদক মির্জা আল মাহমুদ, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন খান সম্রাট, সহ-সম্পাদক জুলফিকার আলী জুনু ও মো. সুলতান মাহমুদ, সদস্য পদে শাফিউর রহমান শাফি, মো. মুনির হোসেন, একেএম মুক্তার হোসেন, মহিত উদ্দিন জুবায়ের, আকবর হোসেন, ওয়ালিউর রহমান শুভ ও নাজমুল হাসান।
এছাড়া লাল প্যানেল নামে আরও একটি প্যানেল প্রার্থী দিয়েছে। তারা হলেন সভাপতি পদে কে এম জাবির, সহ-সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ মো. বদিউজ্জামান তপাদার, সহ-সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সদস্য পদে শহিদুল হক, এস কে এম আনিসুর রহমান খান, জহিরুল আলম বাবর।
এছাড়া গত কয়েক বছরের মতো এবারও ড. ইউনুছ আলী আকন্দ সভাপতি পদে লড়ছেন।
এ নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। সুপ্রিমকোর্ট বার-এ নির্বাচন প্রচারণা কেবলমাত্র এ বারের সদস্যরাই প্রচারণা চালাতে পারছেন।
সর্বশেষ ২০২০-২০২১ সেশনে সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিন সভাপতি এবং ব্যারিষ্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) সম্পাদক নির্বাচিত হন। এ এম আমিন উদ্দিন এখন বাংলাদেশের এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ সকাল থেকেই আইনজীবীরা সুশৃঙ্খল ভাবে প্রচারণা চালাচ্ছেন এবং ভোটাররাও লাইনে দাঁড়িয়ে ভোটের বুথে প্রবেশ করছেন।
নির্বাচন উপলক্ষে সুপ্রিমকোর্ট বার এ উৎসবমূখর অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com