শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

করোনা টিকার জন্য দেশে নিবন্ধন করেছেন ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন

  • আপডেট সময় সোমবার, ৮ মার্চ, ২০২১, ৯.০৭ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

দেশে এ পর্যন্ত ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৩৯ লাখ ৬ হাজার ৫০০ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন পুরুষ এবং ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন নারী।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৫৮ এবং নারী ৪৪ হাজার ৭৯০ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১২ লাখ ২৭ হাজার ৪৬৫ জন। এদের মধ্যে ঢাকা মহানগরীতে ৬ লাখ ১০ হাজার ৫৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৬৪ হাজার ৩৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৮ লাখ ২৪ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে ৪ লাখ ২৩ হাজার ২৮৭ জন, রংপুর বিভাগে ৩ লাখ ৫৭ হাজার ৫৩২ জন, খুলনা বিভাগে ৫ লাখ ৮ হাজার ৩৪২ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৭৭ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com