শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

ষাটোর্ধ বয়সী কর্তৃক ৯ বছরের ছোট্ট শিশুকণ্যা ধর্ষিত!

  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১, ৭.১৩ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

এ,আর, আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি:  কুমিল্লার দেবীদ্বারে ৯ বছরের এক ছোট্ট শিশু কন্যাকে ষাটোর্ধ বয়সী দাদা সম্পর্কী ছোট্ট মিয়া (৬২) নামে এক লম্পট কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি (আলীয়াবাদ গনি মিয়ার বাড়ী) গ্রামের নিজ বাড়ির পাশে একটি মূদী দোকানে। ওই ঘটনায় ভিক্টিমের মা’(৩৫) বাদী হয়ে রোববার সকালে প্রতিবেশী মৃত:আহাম্মদ আলী’র পুত্র মোঃ ছোট্ট মিয়া(৬২)’কে এক মাত্র অভিযুক্ত করে দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ঘটনা জানা জানির পর থেকে অভিযুক্ত ছোট্ট মিয়া পলাতক রয়েছেন বলে জানা যায়। মামলা দায়ের’র পর ভিক্টিমকে কুমিল্লা ৪নং সিনিয়র বিচারিক আদালতে হাজির করলে, বচিারক রোকেয়া বেগম ভিক্টিমের ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের নির্দেশ দেন।

মামলার বাদী তার অভিযোগ পত্রে উল্লেখ করেন, আমার মেয়ে (৯) ভিংলাবাড়ী আলীয়াবাদ ব্রাক স্কুলে পঞ্চম শ্রেনীতে পড়ে।

অভিযুক্ত ছোট্ট মিয়া(৬২) আমার বাড়ীর সম্পর্কে চাচা শ^শুর হয় এবং আমাদের একই বাড়ীর বাসিন্দা। ছোট্ট মিয়া আমাদের বাড়ীর সাথে মুদি দোকান পরিচালনা করে। আমার মেয়েসহ বাড়ীর অন্যান্য ছোট ছোট ছেলে মেয়েরা ছোট্ট মিয়া’র দোকানের আশপাশে খেলাধুলা করে। গত ৬মার্চ রাতেরবেলা আমার মেয়ে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হলে আমি গ্রাম্য ডাক্তার দেখাই।

ডাক্তার দেখানোর পর আমার মেয়ে কিছুটা সুস্থ হলে সে আমাদেরকে জানায় য়ে, গত বৃহস্পতিবার বিকাল অনুমান সাড়ে ৩টায় ছোট্ট মিয়া আমার মেয়েকে কৌশলে তার দোকান ঘরে নিয়া ঘরের দরজা বন্ধ করে আমার মেয়ের পরিহিত সেলোয়ার খুলে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। আমার মেয়ের এই বক্তব্য শুনে আমি স্থানীয়দের অবগত করি এবং বাড়ির মহিলাদের মাধ্যমে মেয়ের গোপনাঙ্গা দেখাই, তাদের ভাষ্যমতে বুঝতে পারি যে, উল্লেখিত ঘটনার তারিখ ও সময়ে বর্নিত বিবাদী আমার মেয়েকে কৌশলে তাহার দোকান ঘরে নিয়া ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করেছে।

এ ব্যপারেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, মামলা দায়ের’র পর আইনগত প্রক্রিয়ায় সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে ভিক্টিমকে কুমিল্লা ৪নং সিনিয়র বিচারিক আদালতে হাজির করলে, বিচারক রোকেয়া বেগম ভিক্টিমের ডাক্তারী পরীক্ষা করার নির্দেশ দিলে, কুমেক হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। অভিযুক্ত ছোট্ট মিয়াকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com