শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

সূত্রাপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ৩ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১, ৬.৪৯ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের নাম- আতিকুর রহমান, মাকসুদুর রহমান ও  এস এম সজিব। এ সময় তাদের হেফাজত থেকে ১। সাইয়েদ আবুল আ’লা মওদূদীর লেখা বই-০৫টি, ২। মাসিক রিপোর্ট-১টি (১১ পাতা), ৩। বার্ষিক রিপোর্ট (২০১৯-২০)-১টি, (২৪ পাতা), ৪। স্পাইরাল বাইন্ডিং করা বই-১টি (৪৫ পাতা) ও ৫। ১টি MAXPRO লেখা সাদা প্যাড উদ্ধার করা হয়।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মামুনুর রহমান  জানান, বৃহস্পতিবার (৪ মার্চ, ২০২১) রাত ৮.৪৫টায় সূত্রাপুর থানার সুভাষ বোস এভিনিউয়ের ডিআইটি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত “হিযবুত তাহরীর” সংগঠনের সমর্থক। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা বিনষ্ট করাসহ দেশকে অস্থিতিশীল করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশ্যে নাশকতামূলক কার্যক্রমের ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com