শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

কমনওয়েলথে অনুপ্রেরণাদায়ী শীর্ষ ৩ মহিলা নেতার অন্যতম শেখ হাসিনা

  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১, ৫.২৭ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের অনুপ্রেরণাদায়ী শীর্ষ তিন মহিলা নেতার মধ্যে স্থান পেয়েছেন।
আন্তর্জাতিক মহিলা দিবস ২০২১ উদযাপনের প্রাক্কালে একটি বিশেষ ঘোষণায় কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেছেন।
কোভিড মহামারী চলাকালীন অসাধারণ নেতৃত্ব প্রদর্শনের জন্য কমনওয়েলথের শীর্ষ তিন জন অনুপ্রেরণাদায়ী মহিলা নেতাদের অন্যতম হচ্ছেন শেখ হাসিনা।
প্যাট্রিসিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডেন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলিকেও একই সম্মান দিয়েছেন।
তিনি বলেন,  আমি সর্বদাই অনেক মহিলা ও মেয়েদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। আমি কমনওয়েলথের তিন জন অসাধারণ নেতার নাম বলতে চাই যারা কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় নিজ দেশে তাদের অসাধারণ ভূমিকা রেখেছেন।

তারা হচ্ছেন জ্যাসিন্ডা আরডেন, মিয়া আমোর মোটলি এবং শেখ হাসিনা।
মহাসচিব আরো বলেন, “আরও অনেক মহিলার পাশাপাশি তিন নেতাই আমাকে এমন একটি বিশ্বের জন্য প্রত্যাশা জাগিয়েছেন যা নারী ও পুরুষদের জন্য একটি সাধারণ ভবিষ্যত এনে দিবে এবং আমাদের সকলের মঙ্গল সাধন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com