মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে ইজিবাইক চালাতে গিয়ে ৬ বছরের এক শিশুর মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ৭.২৩ পিএম
  • ৯৪৪ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বারে খেলাচ্ছলে ইজিবাইক চালাতে গিয়ে সিফাত নামে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ সময় নিহত শিশুরটি নানী পারভীর আক্তার(৪০) তাকে রক্ষা করতে গিয়ে মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল অনুমান ৮টায় উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের লোহারপুল এলাকায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানান, দূর্ঘটনায় কবলিত ওই ইজিবাইক চালক রাঘবপুর গ্রামের লোহারপুল এলাকায় ইজিবাইক ষ্ট্যাশনে ২ জন যাত্রী সহ বাইকটি রেখে চা’ খেতে পাশ^বর্তী চা’ দোকানে যান। এসময় গাড়ির চালককে ফাঁকি দিয়ে শিশুটি খেলারছলে গাড়িতে চড়ে ড্রাইভার পজিসনে এস্কেলেটরে মোচর দিলে গাড়িটি দ্রুত গতিতে চলতে শুরু করে। তখন শিশুটি ভয় পেয়ে চিৎকার শুরু করলে তার নানী দৌড়ে গাড়িটির সামনে এসে গাড়িটি থামানোর চেষ্টা করে।

গাড়িটির গতি এতো দ্রুত ছিল যে ইজিবাইটি শিশুটি ও তার নানী সহ পার্স্ববর্তী খালে পড়ে যায়। এই দূর্ঘটনায় শিশুটি ঘটনাস্থলে মারাযায় এবং তার নানী গুরুতর আহত হন। নিহত শিশুটিকে দাফনের জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে যায়।

নানী পারভীন আক্তারকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নিহত শিশু সিফাত ব্রাক্ষণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মো. ইমন মিয়ার পুত্র।

সে তার নানা মো. সফিক মিয়ার রাঘবপুর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। ইজিবাইক চালক নাজমুল উপজেলার পশ্চিম ফতেহাবাদ গ্রামের কমুদ্দি বাড়ির মালু মিয়ার পুত্র। এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ বুধবার বেলা পৌনে ২টায় জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com