শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১, ১০.০৫ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কর্তৃক বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে ফুলবাড়ী বাজারের কালীবাড়ী রোড, বাজার রোড, বাজার মসজিদ রোডসহ শহরের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ রুমি বেগম। এসময় পণ্যের মান, উৎপাদনের পরিবেশ, মূল্য, সঠিক ওজনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।


অভিযান চলাকালে কালীবাড়ী রোডের নকশা জুয়েলার্সকে ১৮/২১ ক্যারেট সোনাকে ২২ ক্যারেট বলে বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা, বাজার রোডে অবস্থিত ভাই ভাই ওয়েল মিলকে অস্বাস্থ্যকর পরিবেশে তেল প্রস্তুত করায় একই আইনের ৪৩ ধারায় ১০ হাজার টাকা এবং একই কারনে ও একই ধারায় অর্থী ওয়েল মিলকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ রুমি বেগম বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই বাজার তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ী এবং ভোক্তা উভয়কে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে লিফলেট ও বিতরণ করা হয়। এই অভিযানে আইন-শৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দিনাজপুর-১৩ এর সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com