শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

চাকুরী দিবে বলে ডেকে এনে গণধর্ষণ প্রধান আসামী ও ধর্ষণে সহযোগী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১, ৮.২৪ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে
  মোঃ মামুনুর রহমান খান :  রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকায় চাকুরী দেওয়ার কথা বলে ডেকে এনে এক নারীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই নারী গত ০১/০৩/২০২০ তারিখে থানায় এসে অভিযোগ জানালে পুলিশ প্রাথমিক তদন্ত করে অভিযোগ আমলে নেয়। এরপর থানার ওসি মোরাদুল ইসলামের নেতৃত্বে প্রধান আসামী সঞ্জীব কুমার দাস (৩৭) ও ধর্ষণে সহায়তা করার অভিযোগে আনিকা (৪০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই নারী একজন স্বামী পরিত্যক্তা এবং তিনি ঝালকাঠী জেলার স্থায়ী বাসিন্দা। ৫ বছর পূর্বে স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই তিনি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে তার ভাবীর সাথে থাকছেন। পোশাক কারখানার শ্রমিক ওই নারী দীর্ঘদিন যাবত একটি ভালো চাকুরীর সন্ধান করছিলেন। গত ইং ১০/০২/২০২১ তারিখে তার পূর্ব পরিচিত সঞ্জীব দাস এর সাথে দেখা হয়। সে তার কুশল জানার এক পর্যায়ে ব্যাংকে ভালো একটা চাকুরীর ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস দেয় এবং তার মোবাইল নম্বার নেয়।
পরবর্তীতে ১৫/০২/২০২১ ইং তারিখ বেলা অনুমান ০৪.০০ ঘটিকার দিকে সঞ্জীব তাকে ব্যাংকে চাকুরীর ব্যবস্থা হয়েছে বলে মাদারটেক টেম্পুস্ট্যান্ডে যেতে বলে। সেদিন সন্ধ্যা আনুমানিক ৬টার সময় মাদারটেক টেম্পু স্ট্যান্ডে যাওয়ার পর সঞ্জীব দাস তাকে সেখান থেকে তার দক্ষিণ মাদারটেকস্থ ১২৫/শ বাসার ৬ষ্ঠ তলায় নিয়ে যায়।
এ সময় পাশের রুমে আনিকাকে দেখতে পায়। আনিকা নিজে ব্যাংকে চাকুরী করে বলে পরিচয় দেয়। এরপর আনুমানিক রাত ৯টার দিকে সঞ্জীব আরো তিনজনকে সাথে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে।
এই ঘটনা ওই নারী তার ভাবীকে জানালে সে গত ১৬/০২/২০২১ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে ডিউটিরত পুলিশ ঘটনা শুনে তাকে হাসপাতালের ওসিসি বিভাগে নিয়ে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
চিকিৎসা শেষ করে গতকাল ০১/০৩/২০২১ তারিখে সবুজবাগ থানায় স্বশরীরে এসে ওই নারী এজাহার দায়ের করেন। মামলার আসামীরা হলেন- সঞ্জীব কুমার দাস, মো. আজিজুর রহমান, মো. জামাল, মো. রাসেল/বিপ্লব ও আনিকা। সবুজবাগ থানার ওসি মোরাদুল ইসলাম জানিয়েছেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। পরে গতকাল মধ্য রাতে অভিযান চালিয়ে প্রধান আসামীসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত প্রধান আসামী সঞ্জীব কুমার দাস বিআইডাব্লিউটিএ এর একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। অন্য আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আজ ০২/০৩/২০২১ তারিখে আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com