সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বর্ণাঢ্য আয়োজনে সৈকত সৌন্দর্যের জেলা বরগুনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় সোমবার, ১ মার্চ, ২০২১, ৮.১৭ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যদিয়ে সমুদ্র তীরবর্তী সৈকত সৌন্দর্যের জেলা বরগুনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৮৪ সালে এরশাদ সরকারের সময় ২৮ ফেব্রুয়ারি বরগুনা জেলা প্রতিষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এবছরেও দিনটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে বরগুনা প্রেসক্লাব।

বরগুনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বরগুনা প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা পৌরসভা প্রাঙ্গণে শেষ হয়। পরে পৌরসভা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল হাসান বাদশার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, বরগুনা সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার প্রমুখ।

বরগুনা জেলা বাস্তবায়ন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৎকালীন এরশাদ সরকার মহকুমা সদরকে উপজেলা এবং পছন্দ অনুযায়ী দু’একটি অঞ্চলকে জেলা ঘোষণা করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণে সমাপ্ত করতে চেয়েছিলেন। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করে বরগুনা প্রেসক্লাবের আহ্বানে সাড়া দিয়ে বরগুনার আপামর জনসাধারণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এর ফলে এরশাদ সরকার বরগুনাকে জেলা হিসেবে ঘোষণা করতে বাধ্য হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com