শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১ মার্চ, ২০২১, ৭.৫৭ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন, এই সময়ে সুস্থ হয়েছেন ৮৭৩ জন।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন মৃত্যুবরণ করেছেন। গতকালও ৮ জন বেশি মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৪১৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল।
গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষায় ৫৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৩ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৩৮৫ জন।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৮৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ বেশি।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ৪০ লাখ ৫৭ হাজার ৫৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩১ লাখ ২৬ হাজার ৬৪৩টি হয়েছে
সরকারি এবং ৯ লাখ ৩০ হাজার ৯৫৪টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৫১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৭৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ০৪ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯০ দশমিক ৯৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৬ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৪৮ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৫৬৬ জনের। গতকালের চেয়ে আজ ১৮২টি নমুনা বেশি করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪৭ ও বেসরকারি ৬৯টিসহ ২১৬টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৭০ জনের।
আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৫৭০ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১৫৯টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com