সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আদাব গার্মেন্টস কর্মী খুনের ঘটনায় আরো ১জন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ১১.২৭ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টস কর্মী খুনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতের নাম–মোঃ সাব্বির শেখ (২০)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে জানান,  শনিবার (২৭ ফেব্রুয়ারি, ২০২১) সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর জোনাল টিম।

তিনি জানান, গ্রেফতারকৃত সাব্বির প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত মামলার ঘটনায় জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি, ২০২১ রাত আনুমানিক ০৯:২০ টায় আদাবরের ঢাকা উদ্যানে অবস্থিত সাইনেষ্ট গার্মেন্টসের সামনে পূর্ব শত্রুতার জের ধরে গার্মেন্টস কর্মী নাজমুল হককে কয়েকজন সন্ত্রাসী উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি, ২০২১ আদাবর থানায় একটি মামলা রুজু হয়। রুজুকৃত হত্যা মামলাটির তদন্তভার পায় ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। ইতিপূর্বে উক্ত ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com