শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

দেশে আজ করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ৬.৪০ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

দেশে আজ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৮ জন মারা গেছেন এবং ৩৮৫ জনের শরীরে এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো ৮১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ১৬ সুস্থ হয়ে বাড়ি ফেরায় মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এতে মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৪০৮ জনে দাঁড়াল।
এতে আরো জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ৩৮৫ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জনে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২১৫ টি ল্যাবরোটরিতে মোট ১৩ হাজার ৪১১ টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ২ দশমিক ৮৭ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, আক্রান্তদের মধ্যে ৯০ দশমিক ৯৮ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং ১দশমিক ৫৪ শতাংশ রোগী মারা গেছেন।
মারা যাওয়া ৮ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ২ জন নারী বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একজনের বয়স ৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৫০ বছরের মধ্যে এবং ৪ জনের বয়স ৬০ বছরের বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com