শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

খুলনার সব রুটের পরিবহণ চলাচল বন্ধ

  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১, ১২.১৪ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

খুলনার সব রুটে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। এই সিদ্ধান্ত নেন জেলার বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। তবে মহানগর বিএনপির দাবি, আজ শনিবার তাদের মহাসমাবেশ সফল না করার জন্যই প্রশাসনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা মোটর বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস জানিয়েছেন, শ্রমিকেরা এই সময় কোনো কাজ করবেন না বলে তাঁদের জানিয়েছেন। একইভাবে মালিকেরাও এই সময় তাঁদের বাস-ট্রাক চলাচল করবে না বলে জানিয়েছেন। ফলে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা পরিবহণ চলাচল বন্ধ থাকবে।খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বেবী জানান, শ্রমিকেরা কোনো কারণ ছাড়াই এই সময় কর্মবিরতি করবেন।

লকডাউন ছাড়া শ্রমিকরা ছুটি পায়নি, তাই এই কর্মবিরতি।

আজ শনিবার বিএনপির মহাসমাবেশ রয়েছে বলে দৃষ্টি আকর্ষণ করলে নুরুল ইসলাম এই মহাসমাবেশের সঙ্গে কর্মবিরতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। এ ছাড়া পুলিশ বা প্রশাসন তাঁদের এ ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি বলেও দাবি করেন তিনি।

অপরদিকে, মিনিবাস মালিক সমিতি ও বেবি ট্যাক্সি শ্রমিক নেতা আনোয়ার হোসেন সোনা দাবি করেন, বিএনপির সমাবেশে গোলযোগ হতে পারে, তাই সতকর্তা হিসেবে বাস, মিনিবাস চলাচল বন্ধ রাখছেন তাঁরা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক নেতা ও মালিক দাবি করেন, প্রশাসনের নির্দেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সাদা পোশাকের পুলিশ সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে এই নির্দেশ জানিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে খুলনা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মো. তাজুল ইসলাম জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা নেই। মোটর শ্রমিক ও মালিকদের অভ্যন্তরীণ বিষয়ে বিরোধ থাকায় তারা এই ২৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখছে। এখানে পুলিশের কোনো পদক্ষেপ নেই।

অপরদিকে, গত বুধবার দুপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বাস চলাচল বন্ধের আশঙ্কা জানিয়েছিলেন। তাঁর আশঙ্কা ছিল, অতীতের মতো এবারও আবাসিক হোটেলগুলোতে আসা নেতাদের সিট না দেওয়া হতে পারে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার খুলনা মহারাজ চত্বরে দেশে ভোট ডাকাতির প্রতিবাদ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ছয় মেয়র প্রার্থীর মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com