শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

করোনার টিকা পেতে নিবন্ধন করেছেন ৪১ লাখ ৮ হাজার ১৬৫

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৮.৩৪ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

গত ২৭ জানুয়ারি গণহারে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত মোট ৪১ লাখ ৮ হাজার ১৬৫ জন নিবন্ধন করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় (ডিজিএইচএস) সূত্র জানায়, আজ দুপুর আড়াইটা পর্যন্ত করোনা টিকা গ্রহণে ৪১ লাখ ৮ হাজার ১৬৫ জন নিবন্ধন করেছেন।
গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হওয়ার পর গতকাল ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহীতার সংখ্যা ছিল ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। টিকা প্রাপকদের মধ্যে ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন পুরুষ এবং ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন নারী।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, জনসাধারণের মাঝে ৪০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা করোনার টিকা পাওয়ার জন্য নিবন্ধন করতে পারেন।
ডিজিএইচএস জানায়, ঢাকা শহরের ৫০টি হাসপাতাল এবং রাজধানীর বাইরে ১০০৫টি হাসপাতালে সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা প্রদান করা হয়।
তবে, স্বাস্থ্য কর্মকর্তারা জানান কিছু হাসপাতাল সারাদিন টিকা দান কর্মসূচি অব্যাহত রাখবে।
জনসাধারণকে করোনা টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে।
টিকা সম্পর্কে তথ্য পাওয়ার জন্য জরুরি হটলাইন নম্বর হল ১৬২৬৩, ৩৩৩ এবং ১০৬৫৫।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com