মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পরিচয়ের মতো আদর্শ শিশু-কিশোর সংগঠন দেশে আরো প্রয়োজন- সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৮.২০ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পরিচয় একটি আদর্শ শিশু-কিশোর সংগঠন। প্রতিষ্ঠার তিন বছরের মাথায় সংগঠনটি শিশু-কিশোরদের সম্পৃক্ত করে বেশ কিছু সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে। করোনা মহামারিকালে গৃহবন্দি শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজন করেছে ‘পরিচয় সেরা কিশোর তারকা ২০২০’ যার মাধ্যমে নতুন নতুন প্রতিভা বেরিয়ে এসেছে। শুধু তাই নয়, সংগঠনটি সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে যেটি নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের অনলাইন প্রতিযোগিতা ‘পরিচয় সেরা কিশোর তারকা ২০২০’ এর পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, শিশু-কিশোরদের সংগঠন ‘পরিচয়’ যে যাত্রা শুরু করেছে, এর যেন শেষ না হয়। তিনি বলেন, পরিচয়ের উদ্যোক্তা আপন অপু শুধু একজন ভালো শিশু সংগঠক নয়, একজন ভালো শিশু সাহিত্যিকও। প্রতিমন্ত্রী এসময় পরিচয়ের সর্বাঙ্গীণ সাফল্য করেন এবং অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

‘পরিচয়’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা আপন অপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও প্রাক্তন সচিব ফারুক হোসেন, বিরাট পেইন্টস এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, কনসেপ্ট মেডিকেল এর ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার পার্থ চৌধুরী, কবি ও আবৃত্তিশিল্পী সাফিয়া খন্দকার রেজা, সংগীতশিল্পী ও পরিচালক এফ এ সুমন। স্বাগত বক্তব্য রাখেন সংগীতশিল্পী ও কোরিওগ্রাফার খন্দকার বাপ্পি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com