শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

ষড়যন্ত্রকারীরা সবসময় সক্রিয় আল-জাজিরার রিপোর্ট ও ষড়যন্ত্রেরই একটি অংশ :স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৭.০৬ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ষড়যন্ত্রকারীরা সবসময় সক্রিয় রয়েছে। আল-জাজিরার রিপোর্ট ও ষড়যন্ত্রেরই একটি অংশ। তবে সবগুলোই চক্রান্তকারীদের ব্যর্থ প্রয়াস। আল-জাজিরা টেলিভিশনের রিপোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
কারা অভ্যন্তরে লেখক মুশতাকের মৃত্যু প্রশ্নে তিনি বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই বিচার হবে
স্বরাষ্ট্র মন্ত্রী আজ চট্রগ্রামে নবনির্মিত এসপি অফিস ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রমুখ।
জানা যায়, এসপি অফিসের আসবাবপত্র আজই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী রোববার থেকে এখানে পূর্ণাঙ্গভাবে এসপি অফিসের কার্যক্রম চলবে। ভবনটি পুরনো হয়ে পড়ায় এটি ভেঙে নতুন ৬ তলা ভবন নির্মাণের প্রস্তাব করা হয় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে। পরবর্তীতে চার তলা পর্যন্ত নির্মাণ ভবন নির্মাণ করার অনুমতি দেয় গণপূর্ত অধিদপ্তর। নতুন ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে আদেশ পায় গণপূর্ত অধিদপ্তর এবং একই বছরে কাজ শুরু হয়। এ ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয় ৯ কোটি ১৭ লাখ টাকা। বর্তমানে চার তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জেলা পুলিশ সুপার কার্যালয়ের কার্যক্রম চলছে হালিশহর ছোটপুলস্থ জেলা পুলিশ লাইন্সে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com