সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

জেলে মুশতাকের মৃত্যুর দায় সরকারের : মোমিন মেহেদী

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৬.৪৫ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

একাধিকবার জামিনের আবেদন নাকচ করার পর জেলখানায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, ওয়াজেদ রানা, লিটন দ্রং, রাকিব হাসান শাওন প্রমুখ।

২৬ ফেব্রুয়ারি প্রেরিত বিজ্ঞপ্তিতে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, জেলে মুশতাকের মৃত্যুর দায় সরকারের। এই দায় কোনভাবেই এড়ানো তাদের পক্ষে সম্ভব না। তারা একের পর এক পুলিশ-প্রশাসনের ক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে যে অরাজকতা তৈরি করেছে সারাদেশে; তার কারণেই এমন নির্মম ঘটনা ঘটলো।

আমরা লেখক মুশতাক হত্যার শিকার কি না সেই বিষয়ে স্বচ্ছ ধারণার জন্য তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি। একই সাথে সময়ের সাহসী কার্টুনিস্ট কিশোর-এর মুক্তি চাই। অনতিবিলম্বে লেখক মুশতাক আহমেদ-এর সাথে ঘটে যাওয়া এই ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ারও আহবান জানাচ্ছি। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করারও আহবান জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com