মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফুলবাড়ী উপজেলার গার্মেন্টস ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ ও নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৩.১৯ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ ও ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত (২৪ ফেব্রুয়ারী) বুধবার রাত ১০ টায় ফুলাবাড়ী বাজার কাপড় পট্রিতে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও সবর্ধনা অনুষ্ঠানে মোহনা গার্মেন্টস এর মালিক বদরুজ্জামান বাদল এর সঞ্চালনায় গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি সাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন, দিনাজপুর জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান কামরু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, অন্যান্যদের মাধ্যে পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর (প্যানেল মেয়র-২) হারান দত্ত, ব্যবসায়ী সমিতির সদস্য ও স্বর্ণ শিল্পী সমিতির আহবায়ক মানিক মন্ডল, ব্যবসায়ী সমিতির সদস্য ও সকল্প সোসাইটির পরিচালক এম এ কাইয়ুম আনছারী, বিশিষ্ট্য ব্যবসায়ী মামুন ফকির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ নব গঠিত কমিটির সভাপতি সাহাদত হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি নওশাদ আলম, উপদেষ্টা ইউনুস আলী মিন্ট, সাধারণ সম্পাদক সাইফুল বারী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আরমান আলী রোমান, সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান রিপন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক মনির হোসেন, প্রচার সম্পাদক মাহাবুব আলম,সদস্য সচিব সোহেল রানা, ক্রীড়া সম্পাদক অসিম কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক মহিদুল ইসলামসহ কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। শেষে অতিথিবৃন্দ ১৪ টি সিসি ক্যামেরার উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com