মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ; শুক্রবার সকাল ১০ঘটিকার সময় এ মানববন্ধন করেন চট্টগ্রাম কর্নফুলি পতেঙ্গা লালদিয়ার চরবাসী, এলাকায় পুনর্বাসনের দাবী চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি সম্পূর্ণ করেন। পতেঙ্গা থানাধীন ৪১নং ওয়ার্ড লালদিয়ার চরবাসীরা এ মানববন্ধন করেন, লালদিয়ার চরবাসীরা প্রায় ১৯৭২ সালে বিমান ঘাঁটি সম্প্রসারণের কাজের কারণে এ এলাকা ছেড়ে দেয় পরে লালদিয়ার চরে স্থায়ীভাবে স্থাপন করার সিদ্ধান্ত দেয় স্থানীয়রা, তাদের স্থায়ী বন্দোবস্তের কথা থাকলেও বর্তমানে তারা এই পুনর্বাসন পায়নি লালদিয়া চরবাসীরা। ইতিমধ্যে লালদিয়ার চর এলাকায় ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ লাইনটি বর্তমানে বিচ্ছিন্ন করা হয়েছে। লালদিয়ার চরবাসীর একটাই দাবী আমাদেরকে যেকোন একটি স্থানে পুনর্বাসন দিন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বর্তমান কাউন্সিলর ‘র ছেলে ওয়াহিদুল আলম চৌধুরী,মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, মোঃ মধু আলমগীর, আমিনুল ইসলাম, মোঃ ওয়াহিদ, মোঃ ওয়াহিদুল আলম, মাহবুবুর আলম সুমন, মোঃ আশরাফ আলী ও প্রমুখ।